সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (৯ মার্চ) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পশ্চিম সুমাত্রা প্রদেশের পেসিসির সেলাতান রিজেন্সি এলাকায় মুষলধারে বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় কর্তৃপক্ষ সেখানকার প্রায় ৪৬ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয় শিবিরে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। প্রাকৃতিক এই বিপর্যয়ে পেসিসির সেলাতান এলাকা থেকে ১৮ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এক বিবৃতিতে পেসিসির সেলাতানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার ভারপ্রাপ্ত প্রধান ডনি ইউসরিজাল বলেন, সুতেরা জেলার লাংগাই গ্রামে দুজনের ও কোটো ইলেভেন তরুসান জেলায় সাতজনের মরদেহ পাওয়া গেছে। এ ছাড়া লেঙ্গায়াং থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সুমাত্রার এই কর্মকর্তা বলেন, বর্তমানে সেলাতানের আবহাওয়া বৃষ্টিস্নাত রয়েছে। সেখানকার কিছু এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। যে কারণে উদ্ধার অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। কিছু এলাকায় বন্যায় আটকা পড়া লোকজনের কাছে পৌঁছানোর জন্য নৌকা ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, ভূমিধসের কারণে অন্তত ১৪টি বাড়ি চাপা পড়েছে। বন্যায় ওই এলাকার ২০ হাজারেরও বেশি বাড়ি প্লাবিত হয়েছে এবং আটটি সেতু ভেঙে পড়েছে।

এদিকে, পাদাং প্যারিয়ামান রিজেন্সির স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনার সংস্থা এক বিবৃতিতে বলেছে, পশ্চিম সুমাত্রার পাদাংয়ে বৃহস্পতিবার (৭ মার্চ) ও শুক্রবার (৮ ‍মার্চ) ভারি বর্ষণ হয়েছে। এর ফলে সেখানকার নদ-নদী উপচে লোকালয়ে বন্যার পানি ঢুকে পড়েছে। ভারি বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ওই এলাকায় কমপক্ষে তিনজনের প্রাণহানি ঘটেছে।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা