বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১২ কেজি এলপিজির দাম কমলো টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত স্থানীয় সরকার নির্বাচন - ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত সংসদ সদস্যদের সমন্বয়ে ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর বিশ্বসভায় বাংলাদেশ একদিন নেতৃত্বদানকারী জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে: শিক্ষামন্ত্রী বিপিএলে ফিক্সিং ও দুর্নীতি - বিসিবির সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ গ্রিডে সরবরাহ করলেই মিলবে প্রতি ইউনিট ১০.৫০ টাকা বিআইএফসির এজিএমের তারিখ ঘোষণা
advertisement
আন্তর্জাতিক

নারী দিবসে গ্যাসের দাম ১০০ রুপি কমালেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারপ্রতি দাম ১০০ রুপি কমানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এই ঘোষণা দেন।

নরেন্দ্র মোদি লিখেছেন, নারী দিবসে সরকার এলপিজি সিলিন্ডারের দাম ১০০ রুপি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দেশের কোটি পরিবারের আর্থিক বোঝা উল্লেখযোগ্যভাবে লাঘব হবে। এতে বিশেষভাবে উপকৃত হবে নারী শক্তি।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, বর্তমানে দিল্লিতে ১৪ দশমিক দুই কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ৯০০ রুপি। মূল্যস্ফীতির লাগাম টানতে ভারতে গত বছর দুইবার এলপিজি সিলিন্ডারে ভর্তুকি বাড়িয়ে ২০০ রুপি থেকে ৩০০ রুপি করা হয়েছে। ভারত সরকার নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য এই ভর্তুকি অব্যাহত রাখার কথাও জানায়।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের জাতীয় নির্বাচনের আগে নারী ভোটারদের আকৃষ্ট করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ