সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হ্যালি, আবারও বাইডেন-ট্রাম্প লড়াই

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রাথমিক বাছাইয়ের দৌড় থেকে সরে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নিকি হ্যালি। এর মধ্য দিয়ে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিপক্ষ হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে পেতে যাচ্ছেন।

বুধবার (৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

নিকি হ্যালি বলেন, দেশজুড়ে যে সমর্থন পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু, এখন আমার প্রচারণা স্থগিত করার সময় এসেছে। তিনি আরও বলেন, আমার বিশ্বাসের জন্য আওয়াজ তুলতে আমি ভুলব না।

নিকি হ্যালি বলেন, আমাদের বিশ্ব এখন আগুনে পুড়ছে। এর মূলে রয়েছে আমেরিকার পশ্চাদপসরণ। ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানে আমাদের মিত্রদের পাশে দাঁড়ানো একটি নৈতিক দায়িত্ব। কিন্তু, এটা তার থেকেও বেশি। আমরা আরও পিছু হটলে আরও যুদ্ধ হবে।

মনোনয়নের দৌড়ে নেমে সুবিধা করতে পারেননি নিকি হ্যালি। জনপ্রিয়তা থাকার পরও সাউথ ক্যারোলাইনাতে ট্রাম্প তাকে হারিয়েছেন। সেখানকার সাবেক গভর্নর ছিলেন তিনি।

নিকি হ্যালির প্রস্থানে রিপাবলিকান পার্টির মনোনয়ন দৌড়ে একাই টিকে রইলেন ডোনাল্ড ট্রাম্প। সুপার টুয়েসডেতে একের পর এক জয়ে আধিপত্য দেখান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে নিকি হ্যালির সরে যাওয়ার ঘোষণার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, প্রেসিডেন্ট বাছাইয়ে লড়াইয়ের জন্য সাহসের প্রয়োজন। আজকের রিপাবলিকান পার্টিতে খুব কম লোকই ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে সত্য কথা বলার সাহস করে। সূত্র- বিবিসি।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা