বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ক্রিস হিপকিনস

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ক্রিস হিপকিনস। ক্ষমতাসীন লেবার পার্টির নেতা নির্বাচনে ক্রিস হিপকিনস হলেন দল মনোনীত একমাত্র প্রার্থী। ফলে তিনিই জেসিন্ডা আরডার্নের উত্তরসূরি হচ্ছেন।

ক্ষমতাসীন লেবার পার্টি শনিবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

এদিকে হিপকিনস মনোনিত হলেও প্রধানমন্ত্রী হওয়ার জন্য রোববার তাঁকে পার্লামেন্টে লেবার পার্টির আনুষ্ঠানিক সমর্থন পেতে হবে। এ দিন স্থানীয় সময় দুপুর একটায় লেবার পার্টির কোর সদস্যরা মিলিত হয়ে তাকে দলটির নেতা নিশ্চিত করবেন। অক্টোবরে সাধারণ নির্বাচন পর্যন্ত তিনি দলটির নেতৃত্ব দেবেন।

লেবার পার্টি থেকে ক্রিস হিপকিনস ২০০৮ সালে প্রথম পার্লামেন্ট সদস্য (এমপি) নির্বাচিত হন। ২০২০ সালের নভেম্বরে তাঁকে কোভিড-১৯ মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। করোনা মোকাবিলায় তাঁর নেওয়া পদক্ষেপ ব্যাপকভাবে প্রশংসিত হয়।

ক্রিস হিপকিনস (৪৪) বর্তমানে দেশটির পুলিশ, শিক্ষা ও জনসেবা বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে দলের সমর্থন পাওয়ার পরও প্রধানমন্ত্রী হতে ক্রিসের জন্য আরও কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন আগামী ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে গভর্ণর জেনারেলের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর গভর্ণর জেনারেল রাজা তৃতীয় চার্লসের পক্ষে ক্রিসকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।

উল্লেখ্য, জেসিন্ডা আরডার্ন গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। আগামী ১৪ অক্টোবর দেশটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলেও জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন:

সিটবেল্ট না বাঁধায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জরিমানা

৯০ শতাংশ সম্পত্তি খুইয়েছেন চীনা বিলিয়নিয়ার

সর্বশেষ পাওয়া সংবাদ