বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

সিটবেল্ট না বাঁধায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : চলন্ত গাড়িতে সিটবেল্ট না বাঁধায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জরিমানা করা হয়েছে। ল্যাঙ্কাশায়ারের পুলিশ জানিয়েছে, তারা লন্ডনের ৪২ বছর বয়সি একজনের বিরুদ্ধে একটি নির্দিষ্ট শাস্তির শর্তসাপেক্ষ আদেশ জারি করেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট বলেছে, ঋষি সুনাক তার ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তিনি জরিমানার অর্থ পরিশোধ করবেন বলেও জানিয়েছেন।

দেশটিতে গাড়িতে সিটবেল্ট না বাঁধলে ১০০ পাউন্ড জরিমানার বিধান রয়েছে। তবে অভিযোগ আদালতে গেলে জরিমানা বেড়ে ৫০০ পাউন্ড পর্যন্ত হতে পারে।

গত বৃহস্পতিবার গাড়িতে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের একটি গন্তব্যে যান ঋষি সুনাক।

সেসময়ের একটি ভিডিও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়। এতে দেখা যায়, চলন্ত গাড়িতে সিটবেল্ট না বেঁধেই কথা বলছেন ঋষি সুনাক।

সরকারে থাকাকালে এ নিয়ে দ্বিতীয়বার আইন ভেঙে শাস্তির মুখে পড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

সূত্র-বিবিসি।

সর্বশেষ পাওয়া সংবাদ