বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১২ কেজি এলপিজির দাম কমলো টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার লিটারে ৫ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত স্থানীয় সরকার নির্বাচন - ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত সংসদ সদস্যদের সমন্বয়ে ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর বিশ্বসভায় বাংলাদেশ একদিন নেতৃত্বদানকারী জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে: শিক্ষামন্ত্রী বিপিএলে ফিক্সিং ও দুর্নীতি - বিসিবির সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ গ্রিডে সরবরাহ করলেই মিলবে প্রতি ইউনিট ১০.৫০ টাকা বিআইএফসির এজিএমের তারিখ ঘোষণা
advertisement
আন্তর্জাতিক

হেরে গেল ইমরানের দল, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক, জাতীয় নির্বাচনে ভালো করলেও প্রধানমন্ত্রী নির্বাচনে হেরে গেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আর এতেই মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর সভাপতি শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এতে তিনি ২৪তম প্রধানমন্ত্রী হয়েছেন দেশটির।

শাহবাজ শরিফ ২০১ ভোট পেয়েছেন। ইমরান খানের দল পিটিআইয়ের পক্ষে প্রধানমন্ত্রী পদে প্রার্থী ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট। এর মধ্যে দিয়ে দীর্ঘ অচলাবস্থা থেকে বের হতে চলছে দেশটি।

রোববার (৩ মার্চ) দেশটির জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এ ঘোষণা দেন। খবর দ্য ডন। নির্বাচনের আগে পিএমএলএন-পিপিপির নেতৃত্বে সাত দল জোট গঠন করে। তার প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক স্বৈরশাসক আইয়ুব খানের নাতি ও ইমরান খানের দল পিটিআইয়ের মহাসচিব ওমর আইয়ুব খান। তিনি অবশ্য সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) ব্যানারে প্রার্থী হয়েছেন।

গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী ইমরানপন্থি স্বতন্ত্র প্রার্থীরা এই দলের হয়েই পাকিস্তানের জাতীয় পরিষদে উপস্থিত হন।

সর্বশেষ পাওয়া সংবাদ