বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

ফ্রান্স জুড়ে ধর্মঘট পালিত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : অবসরের বয়স ২ বছর বাড়িয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ পেনশন সংস্কারের যে পরিকল্পনা করেছেন, তার প্রতিবাদে ফ্রান্স জুড়ে ধর্মঘট পালিত হচ্ছে আজ। ৬২ থেকে বাড়িয়ে অবসরের বয়স ৬৪ বছর করার পরিকল্পনা করা হয়েছে।

মাক্রোঁর সংস্কারের পরিকল্পনা ব্যর্থ করতে আজ ফ্রান্সে ট্রেন চলাচল বন্ধ থাকবে, শ্রেণিকক্ষ খুলবে না। অন্যদিকে, শ্রমিকরা কাজে যোগদান করবে না বলে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হবে।

দেশব্যাপী ধর্মঘট ও বিক্ষোভের দিনটি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এবং দেশটির ইউনিয়নগুলোর জন্য বড় এক পরীক্ষা।

এক জনমত জরিপে দেখা গেছে, পেনশন ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে তা নিশ্চিত করার প্রয়াসে সংস্কার অত্যাবশ্যক সরকারের এমন বক্তব্যকে স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করেছে ফরাসি ভোটাররা। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স

সর্বশেষ পাওয়া সংবাদ