সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

আকাশ থেকে গাজায় ত্রাণ ফেলার ঘোষণা বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলা শুরু করবে। ত্রাণ বহরে হামলায় একশ’রও বেশি ফিলিস্তিনী নিহত হওয়ার একদিন পর শুক্রবার বাইডেন এই ঘোষণা দিয়েছেন।

হোয়াইট হাউসে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের বাইডেন আরো বলেছেন, আমাদের আরো কিছু করা প্রয়োজন। যুক্তরাষ্ট্র আরো কিছু করবে।

তিনি বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে আমরা জর্ডানসহ আমাদের অন্য বন্ধুদের সাথে মিলিত হবো এবং অতিরিক্ত খাদ্যসহ অন্যান্য ত্রাণ গাজায় ফেলা শুরু করবো। গত ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকে ভূ-খন্ডটিতে তেল আবিব পাল্টা প্রতিশোধমূলক অভিযান শুরু করে। গাজায় এখন চলছে তীব্র মানবিক সংকট।

এদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনাও অব্যাহত রয়েছে। বাইডেন আশা প্রকাশ করে বলেছেন, শিগগিরই পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। কিন্তু যুদ্ধবিরতির এই আলোচনায় জটিলতা তৈরি হয়েছে বৃহস্পতিবারের ঘটনার কারণে। এই দিন মরিয়া ফিলিস্তিনীরা ত্রাণ বহরের দিকে ছুটে যাওয়ার সময়ে ইসরায়েলী হামলায় একশ’রও বেশি লোক নিহত হয়।

এদিকে জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। গাজায় ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। এই সহায়তা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি।

তিনি বলেছেন, আমরা এখনও ইসরায়েলকে তাদের আত্মরক্ষার স্বার্থে সাহায্য করছি।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা