বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত স্থানীয় সরকার নির্বাচন - ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত সংসদ সদস্যদের সমন্বয়ে ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর বিশ্বসভায় বাংলাদেশ একদিন নেতৃত্বদানকারী জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে: শিক্ষামন্ত্রী বিপিএলে ফিক্সিং ও দুর্নীতি - বিসিবির সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ গ্রিডে সরবরাহ করলেই মিলবে প্রতি ইউনিট ১০.৫০ টাকা বিআইএফসির এজিএমের তারিখ ঘোষণা আইপিও ছাড়াই পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তি বিধিমালা অনুমোদন আইটিসিতে কোম্পানি সচিব নিয়োগ হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী, দেখতে গেলেন রাষ্ট্রপতি
advertisement
আন্তর্জাতিক

ভারতের মধ্যপ্রদেশে পিকআপ উল্টে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে পিকআপ ভ্যান উল্টে ১৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও ২১ জন আহত হয়েছেন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মধ্যপ্রদেশের ডিন্ডোরিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

স্থানীয় পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, দেবরি গ্রামের এক দল মানুষ একটি অনুষ্ঠানে যোগদান শেষে পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিল। পথে ডিন্ডোরি জেলার বাডজার গ্রামের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে নিকটস্থ কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করেছেন স্থানীয়রা ও পুলিশ।

এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। পাশপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন:

দক্ষিণ কোরিয়ায় জন্মহার সর্বকালের সর্বনিম্নে

উত্তর গাজায় দুর্ভিক্ষ ‘আসন্ন’: বিশ্ব খাদ্য কর্মসূচি

সর্বশেষ পাওয়া সংবাদ