বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, দুই শিক্ষক বরখাস্ত স্থানীয় সরকার নির্বাচন - ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত সংসদ সদস্যদের সমন্বয়ে ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর বিশ্বসভায় বাংলাদেশ একদিন নেতৃত্বদানকারী জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে: শিক্ষামন্ত্রী বিপিএলে ফিক্সিং ও দুর্নীতি - বিসিবির সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ গ্রিডে সরবরাহ করলেই মিলবে প্রতি ইউনিট ১০.৫০ টাকা বিআইএফসির এজিএমের তারিখ ঘোষণা আইপিও ছাড়াই পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তি বিধিমালা অনুমোদন আইটিসিতে কোম্পানি সচিব নিয়োগ হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী, দেখতে গেলেন রাষ্ট্রপতি
advertisement
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় জন্মহার সর্বকালের সর্বনিম্নে

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় জন্ম হার সর্বকালের সর্বনিম্নে নেমে এসেছে। দেশটির সরকার বুধবার (২৮ ফেব্রুয়ারি) এই কথা বলেছে। জন্মহার বাড়ানোর নানা উদ্যোগ সত্ত্বেও দেশটিতে জন্ম হার রেকর্ড পরিমাণ কমে গেছে।

বিশ্বের অন্যতম দীর্ঘ আয়ুর দেশ দক্ষিণ কোরিয়ায় জন্মহার সবচেয়ে কম। এই দু’য়ের সংমিশ্রণে দক্ষিণ কোরিয়ায় জনসংখ্যাগত এই চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সরকারি পরিসংখ্যানের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, দেশটির প্রজণন হার ২০২৩ সালে ০.৭২ শতাংশে নেমে এসেছে। যা আগের বছরের তুলনায় প্রায় আট শতাংশ কম। যদিও বর্তমানের পাঁচ কোটি ১০ লাখ জনসংখ্যা বজায় রাখতে ২.১ শতাংশ শিশু জন্মের প্রয়োজন।

বর্তমানের এই প্রজণন হার অব্যাহত থাকলে দক্ষিণ কোরিয়ায় ২১০০ সাল নাগাদ জনসংখ্যা দাঁড়াবে দুই কোটি ৬৮ লাখে। দক্ষিণ কোরিয়ায় ২০২৩ সালে দুই লাখ ৩০ হাজার নতুন শিশু জন্ম নিয়েছে। আগের বছরের তুলনায় এই সংখ্যা ১৯ হাজার ২শ’ কম।

দক্ষিণ কোরীয় সরকার শিশু জন্মদানে উৎসাহিত করতে হাজার হাজার বিলিয়ন ডলার খরচ করছে।
তবুও ২০২৩ সালে জন্ম নেয়া শিশুর হার ১৯৭০ সালের পর সবচেয়ে কম।

এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, সন্তান না নেয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সন্তান লালন পালনের উচ্চ খরচ, সম্পত্তির মূল্য বৃদ্ধিসহ ব্যাপক প্রতিযোগিতামূলক একটি সমাজে একটি ভালো বেতনের চাকরির অনিশ্চিয়তা।

সর্বশেষ পাওয়া সংবাদ