বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় জেনিন নগরীর দখলকৃত পশ্চিমতীরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষকসহ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর: এপি, আল-আরাবিয়া’র।

জেনিনে ইসরায়েলি দখলদার বাহিনীর অভিযান চলাকালে ৫৭ বছর বয়সী স্কুলশিক্ষক জাওয়াদ ফরিদ বাওয়াকনা বুকে গুলির আঘাতে এবং ২৮ বছর বয়সী মোহাম্মাদ বাসেম জাবারিন পেটের উপরের অংশে গুলি লাগায় নিহত হন। এ ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিক কোনো বক্তব্য দেয়নি।

এএফপি জানায়, জেনিনের ঘটনায় পশ্চিম তীরে এ মাসে নিহত ফিলিস্তিন নাগরিকের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়ালো। এদের মধ্যে বেসামরিক নাগরিক ও সশস্ত্র যোদ্ধা রয়েছে। এদের অধিকাংশ ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন।

সর্বশেষ পাওয়া সংবাদ