বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

মহারাষ্ট্রে মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : মহারাষ্ট্রের মুম্বাই-গোয়া মহাসড়কে মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক শিশু ও তিন নারীসহ ৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে মহারাষ্ট্রের রত্নগিরি জেলার মানগাঁওয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, একটি ট্রাক মুম্বাই যাচ্ছিল। অপরদিকে মাইক্রোবাসটি রত্নগিরির গুয়াগর যাচ্ছিল। মানগাঁওয়ের কাছাকাছি পৌঁছে গাড়ি দুটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহদের মধ্যে পাঁচ পুরুষ, তিন নারী ও এক শিশু রয়েছে। এই ঘটনায় আহত এক শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর কিছুক্ষণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি রাস্তা থেকে সরালে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ