সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

ভেনিজুয়েলায় খনি ধসে ২৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলে দুর্গম বনে একটি অবৈধ খনি ধসে পড়লে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। এলাকাটির দায়িত্বপ্রাপ্ত মেয়র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

ভেনেজুয়েলার বলিবার রাজ্যের লা পারাগুয়া শহর থেকে সাত ঘণ্টার নৌভ্রমণ দূরত্বের বুল্লা লোকা নামের খনিটিতে এ দুর্ঘটনাটি ঘটে। আনগোসটুরা মিউনিসিপালিটি এলাকার মেয়র ইয়র্গি আরসিনিয়েগা জানান, দুর্ঘটনায় ২৫ জন মারা গেছে এবং ১৫ জন আহত হয়েছে বলে খবর শোনা যাচ্ছে। তবে মৃতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

এর আগে অবশ্য দেশটির জরুরি নাগরিক নিরাপত্তা বিষয়ক সেক্রেটারি এডগার কলিনা রেয়েস বলেছিলেন, ওই দুর্ঘটনায় দুজন মারা গেছে এবং দুজন আহত হয়েছে। আহতদের রাজধানী কারাকাস থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণপূর্বে লা পারাগুয়া শহরের হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন এডগার কলিনা রেয়েস।

তিনি আরও জানান, সামরিক বাহিনী, দমকল বাহিনী ও অন্যান্য সংস্থার লোকজনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভেনেজুয়েলার বেসামরিক নিরাপত্তা বিষয়ক ভাইস মিনিস্টার কার্লোস পেরেজ আমপুয়েদা বলেন, ‘আমরা ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখছি এবং কীভাবে সেখানে উদ্ধার কাজ চালানো যায় তা বিশ্লেষণ করছি।’ এর আগে গত বছরের ডিসেম্বরে ওই এলাকাটিতে ইকাবারু আদিবাসীদের একটি খনি ধসে পড়ে ১২ জন নিহত হয়।

ভেনেজুয়েলার বলিভার অঞ্চলটিতে প্রচুর সোনা, হীরা, লোহা, ব্রক্সাইট, কোয়ার্টজ ও কোলটান খনিজ পদার্থ পাওয়া যায়। সরকারি খনির পাশাপাশি এখানে অনেক অবৈধ খনির ব্যবসাও জমজমাট।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা