বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন - ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত সংসদ সদস্যদের সমন্বয়ে ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর বিশ্বসভায় বাংলাদেশ একদিন নেতৃত্বদানকারী জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে: শিক্ষামন্ত্রী বিপিএলে ফিক্সিং ও দুর্নীতি - বিসিবির সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ গ্রিডে সরবরাহ করলেই মিলবে প্রতি ইউনিট ১০.৫০ টাকা বিআইএফসির এজিএমের তারিখ ঘোষণা আইপিও ছাড়াই পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তি বিধিমালা অনুমোদন আইটিসিতে কোম্পানি সচিব নিয়োগ হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী, দেখতে গেলেন রাষ্ট্রপতি শার্শায় দুই শিশুকে হত্যার পর বাবার আত্মহত্যা
advertisement
আন্তর্জাতিক

কিমকে গাড়ি উপহার দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরীয় নেতা কিম জং উনকে মস্কোর তৈরি একটি গাড়ি উপহার দিয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।

দু’দেশের মধ্যে পর্যটন থেকে প্রতিরক্ষা খাতে সম্পর্ক জোরদারের প্রেক্ষাপটে পুতিন কিমের ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়িটি উপহার দিয়েছেন।

ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও জোরালো হয়েছে। কিম ও পুতিন গত সেপ্টেম্বর মাসে সাক্ষাৎ করেছেন। এর পর থেকেই দু’দেশের সম্পর্ক আরো জোরদার হয়। দু’টি দেশই আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে আছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া এবং পরমাণু অস্ত্র কর্মসূচির জন্য উত্তর কোরিয়া একঘরে হয়ে আছে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা ‘কেসিএনএ’ বলছে, ১৮ ফেব্রুয়ারি রাশিয়ার তৈরি গাড়িটি কিমের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

কেসিএনএর খবরে আরও বলা হয়েছে, কিমের বোন পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, কিম ও পুতিনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের নিদর্শন এই গাড়ি।

উল্লেখ্য, কিমের বিলাসবহুল বিদেশি গাড়ির সংগ্রহ রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রপ্তানি নিষেধাজ্ঞা ভেঙে কিম কীভাবে বিলাসবহুল বিদেশি গাড়ি ব্যবহার করেন, তা নিয়ে অনেকের কৌতুহল রয়েছে। ধারণা করা হয়, কিমের সংগ্রহে থাকা গাড়িগুলো বেশির ভাগই বিদেশ থেকে পাচার করা।
এদিকে পুতিনের উপহার এই গাড়ির মডেল সম্পর্কে প্রতিবেদনে কিছু বলা হয়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ