বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন - ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত সংসদ সদস্যদের সমন্বয়ে ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর বিশ্বসভায় বাংলাদেশ একদিন নেতৃত্বদানকারী জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে: শিক্ষামন্ত্রী বিপিএলে ফিক্সিং ও দুর্নীতি - বিসিবির সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ গ্রিডে সরবরাহ করলেই মিলবে প্রতি ইউনিট ১০.৫০ টাকা বিআইএফসির এজিএমের তারিখ ঘোষণা আইপিও ছাড়াই পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তি বিধিমালা অনুমোদন আইটিসিতে কোম্পানি সচিব নিয়োগ হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী, দেখতে গেলেন রাষ্ট্রপতি শার্শায় দুই শিশুকে হত্যার পর বাবার আত্মহত্যা
advertisement
আন্তর্জাতিক

ফেব্রুয়ারিতে তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক: ফেব্রুয়ারিতে বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। জলবায়ু পরিস্থিতিতে এল নিনো শক্তিশালী হওয়ায় ভূভাগ এবং জলভাগের তাপামাত্রা বাড়ায় চলতি বছরে বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে বলে সতর্ক করেছেন তারা। খবর দ্য গার্ডিয়ান।

বছরের সবচে ছোট এ মাসের অর্ধেকের বেশি দিন পর্যালোচনা করে দেখা গেছে চলতি মাসে এল নিনোর শক্তিশালী প্রভাবের ফলে বৈশ্বিক জলবায়ু নতুন স্তরে প্রবেশ করছে। বিশেষ করে সমুদ্র-পৃষ্ঠের তাপমাত্রা পরিবর্তনের ফলে এ বছর তীব্র তাপের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

পৃথিবী দ্রুতগতিতে উষ্ণতার দিকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সমুদ্র-পৃষ্ঠের তাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক স্তর নির্দেশ করছে। এমনটিই জানিয়েছেন যুক্তরাজ্যের ন্যাশনাল ওশানোগ্রাফি সেন্টারের মেরিন সিস্টেম মডেলিংয়ের সহযোগী প্রধান ড. জোয়েল হিরশি। তিনি বলেছেন, ২০২৩ সালের তুলনায় চলতি বছরে গড় তাপমাত্রা ছাড়িয়ে গেছে। তবে কেন এমনটি হচ্ছে তিনি তার কারণ খতিয়ে দেখার কথা জানিয়েছেন।

গত বছরের মে থেকে চলতি বছরের জানুয়ারির পর ফেব্রুয়ারি মাসকে পৃথিবীর জন্য সবচেয়ে উষ্ণতম মাস হিসেবে উল্লেখ করেছেন বার্কলি আর্থ বিজ্ঞানী জেকে হাউসফাদার। তিনি বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রাক-শিল্প স্তরের ওপর ২ ডিগ্রি সেলসিয়াস পরিমাণ উষ্ণতা বৃদ্ধি পেয়েছে যদিও এটি এল নিনোর নিম্ন পরিসংখ্যান। তবে এই পরিসংখ্যান যদি আগের মাসগুলোর ধারাবাহিকতা বজায় রাখে তাহলে উষ্ণতা বৃদ্ধি পাবে বলে সতর্ক করেছেন তিনি।

এল নিনো ক্রমেই শক্তিশালী হওয়ায় জলবায়ুর পরিবর্তনে নেতিবাচক প্রভাবের কথা জানিয়েছেন বিশ্লেষকরা। এর ফলে বিশ্বের বেশির ভাগ দেশের শস্য উৎপাদন ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছেন তারা।

সর্বশেষ পাওয়া সংবাদ