সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

নাভালনির মৃত্যুর স্বচ্ছ্ব তদন্তের দাবি জাতিসংঘ প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় কারাবান্দী অবস্থায় বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। নাভালনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ছিলেন।

শুক্রবার গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, কারাবান্দী অবস্থায় রুশ বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুতে জাতিসংঘ মহাসচিব হতবাক হয়েছেন।

তিনি নাভালনির মৃত্যুর পূর্ণাঙ্গ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, নাভালনি (৪৭) গত এক দশকে রাশিয়ায় বিরোধী নেতা হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি কারাগারে বন্দী রাখা হয়েছিল তাঁকে। শুক্রবার সেখানেই তিনি মারা যান।

স্থানীয় কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, নাভালনি শুক্রবার হাঁটাহাঁটি করার পর অসুস্থ বোধ করেন। জরুরিভাবে সঙ্গে সঙ্গেই চিকিৎসক দলকে ডেকে আনা হয়। কিন্তু তাদের চেষ্টায় কোন লাভ হয়নি।
তাঁর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

নাভালনি ২০২১ সাল থেকে কারাগারে বন্দী ছিলেন। গত বছরের শেষ দিকে তাঁকে উত্তর সাইবেরিয়ার ইয়ামালোনেনেটস অঞ্চলের কারা কলোনিতে নেওয়া হয়। এই কারাগারের বন্দীদের ওপর নিষ্ঠুরতার কুখ্যাতি রয়েছে।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা