সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
আন্তর্জাতিক

নাভালনির মৃত্যুর জন্য পুতিন দায়ী: জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিরোধী রাজনৈতিক দলের নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুর জন্য দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়া বাইডেন প্রশাসন নাভালটির মৃত্যুর কারণ উদঘাটনে তদন্তের আহ্বান জানিয়েছে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় কারাগারে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়, সেক্ষেত্রে রাষ্ট্র দায়িত্ব এড়াতে পারে না। বরং এ কথা বলা যায়, রাষ্ট্রই সেই মৃত্যুর জন্য দায়ী।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাশিয়ার একটি কারাগারে ৪৭ বছর বয়সী নাভালনি মারা যান বলে জানায় রুশ কর্তৃপক্ষ। নাভালনি ছিলেন রাশিয়ার অন্যতম বিরোধী দলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন কট্টর সমালোচক। ২০২১ সাল থেকে তিনি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলায় কারাদণ্ড ভোগ করে আসছিলেন।

Imported from WordPress: image-42.png

নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া বলেন, তিনি জানেন না মৃত্যুর এই ভয়ঙ্কর সংবাদটি সত্য কি না। নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমাইশ বলেছেন, তাদের টিমকে এখনও মৃত্যুর খবরের বিষয়ে নিশ্চিত করা হয়নি। তবে নাভালনির আইনজীবী খোঁজখবর নেওয়ার জন্য সাইবেরিয়া যাচ্ছেন।

অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র বলেছেন, কারা কর্তৃপক্ষ নাভালনির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

গত বছরের আগস্টে চরমপন্থি সংগঠন তৈরি এবং তাতে অর্থায়নের অভিযোগে নাভালনিকে দোষী সাব্যস্ত করা হয়। তবে নাভালনি এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। এ ছাড়া আরও বিভিন্ন অভিযোগে তাকে অতিরিক্তি ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আগে থেকেই তিনি প্যারোল লঙ্ঘন, জালিয়াতি ও আদালত অবমাননার মামলায় ৯ বছরের কারাদণ্ড ভোগ করে আসছিলেন। সূত্র-বিবিসি।

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা