রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪
আন্তর্জাতিক

মৃত্যুদণ্ড পাওয়া ভারতীয় ৮ নৌসেনাকে মুক্তি দিল কাতার

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে গ্রেপ্তার ও পরে মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া ভারতীয় নৌবাহিনীর ৮ সাবেক কর্মকর্তাকে মুক্তি দিয়েছে কাতার। প্রায় ১৮ মাস কারাভোগ শেষে মুক্তি পেয়েছে ভারতীয়রা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এই তথ্য জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য ওই আটজন সাবেক কর্মকর্তার বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি। এমনকি তাদের বিরুদ্ধে কোন ধরনের অপরাধের কারণে শাস্তি দেওয়া হয়েছিল তা উল্লেখ করেনি। অন্যদিকে কাতার সরকারও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তবে ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ওই ভারতীয় নাগরিকদের মধ্যে একজন সাবেক ক্যাপ্টেনও ছিলেন যিনি একটি যুদ্ধজাহাজের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের আগস্ট মাসে ওই সাবেক নৌ কর্মকর্তাদের কাতারের রাজধানী দোহায় গ্রেপ্তার করা হয়েছিল।

গত অক্টোবরে কাতারের একটি আদালত গুপ্তচরবৃত্তির দায়ে তাদের মৃত্যুদণ্ড দেয়। এই খবরে ভারত খুবই মর্মাহত হয়। তবে ডিসেম্বরে এই শাস্তির মেয়াদ কমিয়ে আনা হয়।

ভারতের ওই আটজন সাবেক নৌ কর্মকর্তা আল দাহরা নামক উপসাগরীয় এক কোম্পানিতে মহাকাশ, নিরাপত্তা ও প্রতিরক্ষা বিভাগের সাপোর্ট সলিউশনের কাজ করছিলেন।

ভারতের গণমাধ্যম দি হিন্দু জানায় তৃতীয় একটি দেশের হয়ে গুপ্তচরের কাজ করায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল। অন্যদিকে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির দোয়ে শাস্তি দেওয়া হয়।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) নতুন দিল্লি জানিয়েছে আট কর্মকর্তার সবাইকে মুক্তি দিয়েছে কাতার।

সূত্র-এএফপি।

এই সম্পর্কিত আরো

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত

নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪