রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
হাসপাতালে ভর্তি আশা ভোসলে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ ২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪
আন্তর্জাতিক

পাকিস্তানে নির্বাচনের সব আসনের ফল ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনের দুদিন পর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করল পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে দেশটির সবকটি আসনের ফল ঘোষণা করা হয়েছে।

পাকিস্তানের জাতীয় পরিষদের (এনএ) বা দেশটির সংসদের নিম্নকক্ষের ঘোষিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা ১০১টি আসন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৭৫টি আসন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি ৫৪টি আসন পেয়েছে।

মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান ১৭টি, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান ৪টি, পাকিস্তান মুসলিম লীগ ৩টি, ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টি ও বেলুচিস্তান ন্যাশনাল পার্টি দুুটি করে আসন পেয়েছে। এছাড়া মজলিস ওয়াদাত-ই-মুসলিমীন পাকিস্তান, পাকিস্তান মুসলীম লীগ (জিয়া-উল-হক শহীদ), পশতুনখোয়া ন্যাশনাল আওয়ামী পার্টি পাকিস্তান, বেলুচিস্তান আওয়ামী পার্টি, পশতুনখোয়া মিলি আওয়ামী পার্টি এবং ন্যাশনাল পার্টি একটি করে আসন পেয়েছে।

আগামী পাঁচ বছরের জন্য সরকার নির্বাচনে গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধরণ নির্বাচন হওয়ার পর ইসিপি জাতীয় পরিষদের ২৬৬ আসনের মধ্যে ২৬২টির চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। সূত্র-সিনহুয়া।

এই সম্পর্কিত আরো

হাসপাতালে ভর্তি আশা ভোসলে

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ করল ফিফা

নৈতিক চিকিৎসক তৈরির তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, জেলা পর্যায়ে চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

বগুড়া ও শেরপুরের বিজয়ী ২ এমপির গেজেট প্রকাশ

২১ ঘণ্টার আলোচনায় ইরানের সঙ্গে কোন সমঝোতা হয়নি: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত

নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪