মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম
গৌরীপুরে ভোটার হতে এসে রোহিঙ্গা যুবক আটক জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ - হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড ৩টি উপজেলা ও ১টি নতুন থানা গঠনের সিদ্ধান্ত ১ জুলাই থেকে সব সরকারি প্রাপ্তি জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক নিজস্ব স্বার্থেই তিস্তা মহাপরিকল্পনা, অন্য দেশের ‘কনসার্ন’ থাকার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল টাইব্রেকার ট্র্যাজেডি - তারকা সমৃদ্ধ জার্মানিকে কাঁদিয়ে প্যারাগুয়ের রূপকথা মার্টিনেলির শেষ মুহূর্তের ম্যাজিক: - জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল তৃণমূলের স্বাস্থ্যসেবা ঢেলে সাজাচ্ছে সরকার - বাজেট দ্বিগুণ, আসছে ই-হেলথ কার্ড ও লাখো জনবল নিয়োগ কানাডার বাংলাদেশ বিজনেস চেম্বার - বিবিসিসি বিজনেস গালা নাইট কানাডা–বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করেছে
advertisement
আন্তর্জাতিক

পাকিস্তানে পরপর দুই বোমা হামলা, নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে সাধারণ নির্বাচনের ঠিক একদিন আগে বেলুচিস্তান প্রদেশে দুইটি বোমা বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার প্রথম হামলাটি হয় বালুচিস্তান প্রদেশের পিশিন জেলায় একজন স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের কাছে। দ্বিতীয় বিস্ফোরণটি হয় আফগানিস্তান সীমান্তবর্তী কিল্লা সাইফুল্লাহ শহরে প্রাদেশিক রাজনৈতিক দল জামিয়াত উলেমা ইসলাম (জেইউআই) এর একটি কার্যালয়ের কাছে।

image_380x240_65c35ade31c52

প্রথম হামলায় ১৪ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হন বলে জানান পিশিন জেলার ডেপুটি কমিশনার জুম্মা দাদ খান। কিল্লা সাইফুল্লাহর বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের ডেপুটি কমিশনার ইয়াসির বাজারি।

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ইতোমধ্যে এ ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়ে বেলুচিস্তানের শীর্ষ সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) তলব করেছে।

1707299834-b01d67fc3220ee98609a97c83be25c05

ইসিপির মুখপাত্র বলেছেন, এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পাকিস্তানজুড়ে শুরু হবে ১৬তম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। তার আগে ঘটল এই বোমা হামলা।

সর্বশেষ পাওয়া সংবাদ