বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভূমি অধিগ্রহণের অব্যবহৃত এলএসি ফান্ড ৩০ দিনের মধ্যে সরকারি তহবিলে জমার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি
advertisement
আন্তর্জাতিক

বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ফরাসি ধনকুবের সিইও বার্নার্ড আর্নল্ট। তিনি বিলাসবহুল পণ্য এলভিএমএইচ মোয়েত হেনেসি লুই ভিতনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তার মোট সম্পদের পরিমাণ ২০৭.৬ বিলিয়ন ডলার।

ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইলন মাস্কের নাম, তার মোট সম্পদের পরিমাণ ২০৪.৭ বিলিয়ন ডলার। তালিকায় তৃতীয় হয়েছেন জেফ বেজোস, তার মোট সম্পদের পরিমাণ ১৮১.৩ বিলিয়ন ডলার।

তালিকায় শীর্ষ দশে থাকা নয়জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। ১১তম স্থানে রয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি, অর্থাৎ এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তিনি। মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ১১০ বিলিয়ন ডলার।

ভারতের আরেক ধনকুবের গৌতম আদানি ১৬ তম স্থানে রয়েছেন, তার মোট সম্পদের পরিমাণ ৭৯.২ বিলিয়ন ডলার।

ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ারদের তালিকায় বিশ্বের শীর্ষ ১০ জন ধনী ব্যক্তি হলেন:

১. বার্নার্ড আর্নল্ট এবং তার পরিবার (ফ্রান্স), মোট সম্পদের পরিমাণ ২০৭.৬ বিলিয়ন ডলার,
২. ইলন মাস্ক (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ২০৪.৭ বিলিয়ন ডলার
৩. জেফ বেজোস (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১৮১.৩ বিলিয়ন ডলার
৪. ল্যারি এলিসন (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১৪২.২ বিলিয়ন ডলার
৫. মার্ক জুকারবার্গ (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১৩৯.১ বিলিয়ন ডলার
৬. ওয়ারেন বাফেট (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১২৭.২ বিলিয়ন ডলার
৭. ল্যারি পেজ (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১২৭.১ বিলিয়ন ডলার
৮. বিল গেটস (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১২২.৯ বিলিয়ন ডলার
৯. সের্গেই ব্রিন (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১২১.৭ বিলিয়ন ডলার
১০. স্টিভ বলমার (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১১৮.৮ বিলিয়ন

সর্বশেষ পাওয়া সংবাদ