বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভূমি অধিগ্রহণের অব্যবহৃত এলএসি ফান্ড ৩০ দিনের মধ্যে সরকারি তহবিলে জমার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি
advertisement
আন্তর্জাতিক

ব্রাজিলে বিমান দুর্ঘটনায় ৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় মিনাস গেরাইস রাজ্যে ছোট আকারের একটি বিমান দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

দমকল বাহিনীর কর্মীরা এএফপি’কে জানান, এক ইঞ্জিন বিশিষ্ট এ বিমান ব্রাজিলের ক্যাম্পিনাস ছেড়ে যাওয়ার পর দেশটির ইতাপেভা শহরের মধ্য আকাশে স্থানীয় আজ সোমবার সময় সকাল সাড়ে ১০টার দিকে বিধ্বস্ত হয়। এতে বিমানটিতে করে ভ্রমণ করা সাতজন প্রাণ হারায়।

দমকল বিভাগের আপডেট করা এক বিবৃতিতে বলা হয়, অগ্নিনির্বাপক কর্মীরা দুর্ঘটনার কবলে পড়া বিমানটি থেকে সাতজনের লাশ উদ্ধার করেছে। এরআগে এ বিমান বিধ্বস্তের ঘটনায় তিনজনের মৃতদেহ উদ্ধারের কথা জানানো হয়েছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ