বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভূমি অধিগ্রহণের অব্যবহৃত এলএসি ফান্ড ৩০ দিনের মধ্যে সরকারি তহবিলে জমার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি
advertisement
আন্তর্জাতিক

ড. হাছান মাহমুদকে অভিনন্দন আমিরাতের পররাষ্ট্র মন্ত্রীর

কর্পোরেট সংবাদ ডেস্ক: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করায় ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।

আজ সোমবার সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড. মাহমুদকে সম্বোধন করা এক চিঠিতে শেখ আবদুল্লাহ ১৯৭৪ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের সম্পর্কের ‘মসৃণ উন্নয়ন’ এর জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ এবং এই অগ্রগতি অর্জনে উভয় পক্ষের যৌথ প্রচেষ্টার কথা তুলে ধরেন।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রী ২০২৪ সালকে সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী হিসেবে চিহ্নিত করে বিদ্যমান শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার ও প্রসারিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তিনি বিশেষকরে খাদ্য নিরাপত্তা এবং ভিসা পদ্ধতি সহজীকরণের ক্ষেত্রে সহযোগিতার নতুন উপায় খুঁজে বের করার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন।

শেখ আবদুল্লাহ লিখেছেন, ‘আমি বিদ্যমান সুসম্পর্ক আরও বাড়াতে ও উন্নত করতে আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।’

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রী নতুন ভূমিকায় ড. মাহমুদের সাফল্য কামনা এবং বাংলাদেশের অব্যাহত সমৃদ্ধি ও কল্যাণের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তার চিঠির সমাপ্তি টানেন।

সর্বশেষ পাওয়া সংবাদ