বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভূমি অধিগ্রহণের অব্যবহৃত এলএসি ফান্ড ৩০ দিনের মধ্যে সরকারি তহবিলে জমার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি
advertisement
আন্তর্জাতিক

মানহানির মামলায় ট্রাম্পকে ৮ কোটি ৩৩ লাখ ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক : যৌন নিপীড়নের অভিযোগে করা মানহানির একটি মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও এবারের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আট কোটি ৩৩ লাখ ডলার জরিমানা দিতে নির্দেশ দিয়েছে নিউইয়র্কের একটি আদালত। আদালতের রায়ে মামলার বাদী লেখিকা ই জিন ক্যারলকে যেন এই অর্থ পরিশোধ করা হয় সে বিষয়ে নির্দেশনাও দেওয়া হয়েছে ট্রাম্পের প্রতি। খবর এএফপির।

মামলায় আদালতের এই আদেশে জরিমানার যে পরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে প্রদানে নির্দেশ দেওয়া হয়েছে, তা ক্যারলের দাবি করা এক কোটি ডলারের চাইতে অনেক বেশি। তবে ডোনাল্ড ট্রাম্প তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এই রায়কে ‘উপহাস’ হিসেবে বর্ণনা করে এর বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন।

তিন ঘণ্টারও কম সময় আলোচনা করে জুরি রায় প্রদান করেন। তবে আদালতের ক্লার্ক যখন ক্ষতিপূরণ ও শাস্তিমূলক রায় পড়ে শোনান, তখন ট্রাম্প আদালতে ছিলেন না। এর আগে অবশ্য তিনি সেখানে ছিলেন।

এক বিবৃতিতে লেখিকা ক্যারল বলেন, ‘এটি প্রতিটা নারীর জন্য একটি মহান বিজয়, যারা ছিটকে যাবার পর উঠে দাঁড়ায় এবং প্রতিটা ধর্ষকের জন্য একটি বিরাট পরাজয়, যারা একজন নারীকে সব সময় নিচে রাখার চেষ্টা করে।’

আদালতের আদেশে ট্রাম্পের প্রতি ক্ষতির দায়ে শাস্তি হিসেবে ক্যারলকে ছয় কোটি ৫০ লাখ ডলার দিতে বলা হয়। এ ছাড়া জনসাধারণের সামনে বাজে মন্তব্যের জন্য ৭৩ লাখ ডলার এবং নামকরা প্রতিষ্ঠানে সংশোধন কর্মসূচির জন্য খরচ হিসেবে এক কোটি ১০ লাখ ডলার প্রদানের নির্দেশ দেওয়া হয়।

তবে ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী এলিনা হাব্বা বলেন, ‘আমি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে দাঁড়াতে পেরে গর্ববোধ করছি। আমরা অবিলম্বে এই আদেশের বিরুদ্ধে আপিল করব।’

সর্বশেষ পাওয়া সংবাদ