বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

মালিতে স্বর্ণের খনি ধসে নিহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক : মালির একটি স্বর্ণের খনিতে টানেল ধসে গত সপ্তাহে ৭০ জনেরও বেশি লোকের প্রাণহানি হয়েছে। স্থানীয় সূত্র বুধবার এএফপি’কে জানায়, খনির দুর্ঘটনা প্রবণ অঞ্চলটিতে এটি ছিল সর্বশেষ বিপর্যয়। আফ্রিকার শীর্ষস্থানীয় স্বর্ণ উৎপাদনকারী দেশ মালি বিশ্বের দরিদ্রতম দেশগুলোর অন্যতম।

স্বর্ণের খনি এলাকাগুলোতে নিয়মিত মারাত্মক ভূমিধসের ঘটনা ঘটে। মূল্যবান ধাতুর কারিগরদের কাছ থেকে খনি নিয়ন্ত্রণ নিতে কর্তৃপক্ষ সংগ্রাম করছে।

শুক্রবারের ঘটনা সম্পর্কে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাঙ্গাবাতে স্বর্ণ খনির কর্মকর্তা ওমর সিদিবে এএফপি’কে বলেন, খনি ধসের সময় প্রচন্ড ঝাঁকুনি দিলে চারিদিকে হৈচৈ শুরু হয়।

তিনি বলেন, সেখানে ২শ’ জনেরও বেশি খনি শ্রমিক কাজ করছিল। অনুসন্ধান শেষ হয়েছে। আমরা ৭৩টি মৃতদেহ খুঁজে পেয়েছি। মালির খনি মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে বেশ ক’জন খনি শ্রমিকের মৃত্যুর কথা ঘোষণা করেছে তবে সুনির্দিষ্টভাবে নিহতের সংখ্যা দেয়নি।

সরকার শোকাহত পরিবার ও মালিয়ান জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং খনি এলাকার কাছাকাছি বসবাসকারী সম্প্রদায় ও খনি শ্রমিকদের নিরাপত্তার লক্ষ্যে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনে শুধুমাত্র স্বর্ণের প্যানিংয়ের পরিধির মধ্যে থেকে কাজ করার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ