সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
প্রেস ব্রিফিংয়ে (৩৯ বিজিবি) অধিনায়ক - ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪ অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, ছাড় পাচ্ছেন যারা তিস্তা মাস্টারপ্ল্যান জাতীয় অগ্রাধিকার, যেকোনো মূল্যে বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ওষুধের চাহিদা মেটাতে সিটুসি ফার্মার সঙ্গে স্কয়ারের চুক্তি ৬১টি নিত্যপণ্যে ট্যাক্স ছাড়, বাজেটের পর দাম বাড়েনি: প্রধানমন্ত্রী প্রাথমিকে খেলাধুলা বাধ্যতামূলক: মাঠ নিশ্চিতসহ ডিপিই’র একগুচ্ছ নির্দেশনা গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন দিতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান তৃণমূল পর্যায়ে যাচ্ছে দুদকের নজর - এবার ইউনিয়ন পর্যায়েও 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' গঠনের উদ্যোগ দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত? ইসলামী ব্যাংকে এমডি নিয়োগ
advertisement
আন্তর্জাতিক

নির্বাচন ও মানবাধিকার প্রশ্নে জাতিসংঘের অবস্থানের অপরিবর্তিত

ইমা এলিস, নিউ ইয়র্ক: বাংলাদেশের সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও মানবাধিকার ইস্যুতে জাতিসংঘের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

সোমবার (২২ জানুয়ারি) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এ কথা বলেন। গতকাল জাতিসংঘ মহাসচিবের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশের নির্বাচন ইস্যুতে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

স্টিফেন ডুজারিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া জাতিসংঘ মহাসচিব অ্যান্থোনিও গুতেরেসের চিঠিকে নিয়ম রক্ষার চিঠি হিসাবে দেখছেন। এই চিঠির ফলে বাংলাদেশের ডামি নির্বাচন এবং ক্ষমতাসীন সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের আগের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলেও জানান তিনি।

সোমবার নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী জানতে চান, ‘বাংলাদেশে আবারও ক্ষমতা গ্রহণে শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর মাধ্যমে জাতিসংঘ মহাসচিব কী মানবাধিকার লঙ্ঘন এবং ডামি নির্বাচন-এ বিষয় দুটিকে অবজ্ঞা করেননি? মহাসচিবের এমন চিঠি অগণতান্ত্রিক নির্বাচন নিয়ে জাতিসংঘের পূর্বের অবস্থান এবং মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যে বিবৃতি দিয়েছেন তার প্রতি সাংঘর্ষিক নয় কী?’

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, ’না। তিনি (জাতিসংঘ মহাসচিব) একটি চিঠি পাঠিয়েছেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে পুননির্বাচিত হলে মহাসচিব যেভাবে চিঠি পাঠান, এটা তেমনিভাবে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই পোডিয়াম থেকে আমরা যা বলেছি এবং মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যা বলেছেন, সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’

সর্বশেষ পাওয়া সংবাদ