বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

চীনে ভূমিধসে ৪৪ জন চাপা পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশে ভূমিধসে ৪৪ জন চাপা পড়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির খবরে একথা বলা হয়েছে।

সূত্র মতে, প্রাথমিক তদন্তে জানা গেছে, জেনসিয়ং কাউন্টিতে সোমবারের ভূমিধসে ১৮টি বাড়ির ৪৪ জন চাপা পড়েছে।

এ কারনে জরুরি ভিত্তিতে ওই এলাকা থেকে দু’শোরও বেশি লোককে সরিয়ে নেয়া হয়েছে।

সিসিটিভি আরো বলেছে, পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ নিয়েছে। প্রয়োজনীয় সরঞ্জামসহ দু’শোরও বেশি উদ্ধারকর্মী সেখানে কাজ করছে।

উল্লেখ্য, চীনের প্রত্যন্ত এলাকা ইউনানে ভূমিধস একটি সাধারণ ঘটনা। যেখানে হিমালয়ের বিপরীতে খাড়া পর্বত শ্রেণী রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ