বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

বোস্টন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী জাফর সওদাগর আর নেই

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন প্রবাসী বাংলাদেশি ও বিশিষ্ট ব্যবসায়ী জাফর আহমেদ সওদাগর আর নেই। স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) রাত পৌনে ২টার সময় স্থানীয় লেক্সিংটনে ছোট মেয়ের বাড়িতে অবস্থানকালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে, নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত ৬ মাসেরও বেশি সময় ধরে তিনি দুরারোগ্যব্যাধী ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

ম্যাসাচুসেটসের এভারেটের বাসিন্দা প্রয়াত জাফর সওদাগর ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের প্রবাসী বংলাদেশিদের মাঝে ছিলেন বেশ পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে বোস্টন ও পার্শ্ববর্তী শহরে গ্রোসারি ব্যবসার পাশাপাশি নানা ধরনের সমাজসেবামুলক কাজে জড়িত ছিলেন। তিনি মেডফোর্ড মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা। এছাড়াও ফুডল্যান্ড (গ্রোসারি) নামে একটি বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন।
জাফর সওদাগরের দেশের বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় কপুরকিল গ্রামে। প্রায় ৩৩ বছর আগে ১৯৯০ সালের যুক্তরাষ্ট্রে এসে কর্মজীবন শুরু করেন এবং পরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন।

প্রয়াত জাফর সওদাগরের বড় ছেলে জামাল উদ্দিন সওদাগর জানান, রবিবার (২১ জানুয়ারি) বাদ আছর মেডফোর্ড মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। একই দিনে স্থানীয় পীবডি মুসলিম কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ