বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

চীনে স্কুলের ডরমেটরিতে আগুন, ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে একটি স্কুল ডরমেটরিতে আগুন লেগে ১৩ জন প্রাণ হারিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে শনিবার এ কথা বলা হয়েছে।

সিনহুয়া আরো জানিয়েছে, হেনানের ইয়ানশানপু গ্রামের ইংকাই স্কুলে আগুন লাগার খবর স্থানীয় দমকল বাহিনীকে শুক্রবার রাত ১১টার দিকে জানানো হয়। উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পুড়ে ১৩ জনের প্রাণহানির কথা নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে কতোজন শিশু তা বলা হয়নি। এদিকে এ ঘটনায় আহত হয়েছে একজন। আহত ব্যক্তির চিকিৎসা চলছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। আগুন লাগার কারণ স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে। তবে ঘটনায় জড়িত সন্দেহে অন্তত একজনকে আটক করা হয়েছে।

ইয়ানশানপু গ্রামটি নানাংয়ের উপকণ্ঠে অবস্থিত। নানাংয়ে প্রায় এক কোটি লোক বাস করে।

সর্বশেষ পাওয়া সংবাদ