বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন জাতিসংঘের মহাসচিব

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) অ্যান্তোনিও গুতারেস স্বাক্ষরিত এক চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ অভিনন্দন জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়, পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। জাতিসংঘ বাংলাদেশের অংশীদারিত্বকে গভীরভাবে মূল্যায়ন করে।

416314501_394856159573258_1823577088175828040_n (1)_1705680845

চিঠিতে জাতিসংঘ মিশনে বাংলাদেশর অবদানকেও তুলা হয় হয়। এছাড়া রোহিঙ্গদের আশ্রয় এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার বিষয়েও প্রশংসা করা হয়।

চিঠিতে অ্যান্তোনিও গুতারেস বৈশ্বিক সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরে বলেন, আপনার (শেখ হাসিনা) সমর্থন আমাদের বৈশ্বিক সংকট মোকাবিলায় সহযোগিতা করবে। এছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আন্তর্জাতিক অর্থনীতিকে সুদৃঢ় করবে।

চিঠিতে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করারও দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ