বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

গাজায় পৌঁছেছে ওষুধ ও ত্রাণ

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় জিম্মিদের জন্যে ওষুধ ও নাগরিকদের জন্যে মানবিক ত্রাণ পাঠানো হয়েছে। দোহা ও প্যারিসের মধ্যস্থতায় চুক্তির আওতায় এসব ওষুধ ও ত্রাণ বুধবার গাজায় পৌঁছেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক্সে একথা জানিয়েছেন।

তিনি বলেছেন, গতকাল ঘোষিত চুক্তির বাস্তবায়ন হিসেবে গাজা উপত্যকায় কয়েকঘন্টা আগে ওষুধ ও ত্রাণ পৌঁছেছে।

মঙ্গলবার স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, জিম্মিদের প্রয়োজনীয় ওষুধ দেয়ার বিনিময়ে গাজার নাগরিকদেরও ত্রাণ ও ওষুধ সরবরাহ করা হবে।

হামাস ও ইসরায়েলের চুক্তি মোতাবেক ৪৫ জিম্মি এসব ওষুধ পাবে।

এরআগে কাতারের কয়েকটি বিমানে করে এসব ওষুধ ও ত্রাণ রাফাহ সীমান্ত ক্রসিংয়ের কাছে মিসরের এল আরিশ শহরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ট্রাকে করে গাজায় এসব্ পৌঁছানো হয়।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিমানগুলোতে ওষুধসহ ৬১ টন ত্রাণ বহন করা হয়।

ইসরায়েলের তল্লাশি ছাড়াই এসব ট্রাক গাজায় প্রবেশ করবে বলে জানিয়েছিল হামাসের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য মুসা আবু মারজুক। কিন্তু ইসরায়েলের সেনা মুখপাত্র ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেছেন, তারা যথা সম্ভব নিরাপত্তা তল্লাশি চালাবে।

ফিলিস্তিনী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এ সময়ে এক হাজার ১৪০ ইসরায়েলী নিহত এবং প্রায় ২৫০ জনকে জিম্মি হিসেবে আটক করে। সূত্র বাসস।

ইসরায়েল একই দিন থেকে গাজায় পাল্টা হামলা শুরু করে। অব্যাহত হামলায় এ পর্যন্ত ২৪ হাজার ৪৪৮ ফিলিস্তিনী নিহত হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ