বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩২

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের মধ্যাঞ্চলীয় ইশিকাওয়া অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে বুধবার মৃতের সংখ্যা বেড়ে ২৩২ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এই কথা জানিয়েছে।

আঞ্চলিক সরকারের মতে, ওয়াজিমা নগরীতে আরো ১০ জনের মৃত্যুর খবর পাওয়ার পর স্থানীয় সময় সকাল নয়টায় হালনাগাদ এই তথ্য জানানো হয়। নোটো উপদ্বীপে আঘাত হানা এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে ওয়াজিমা হচ্ছে অন্যতম।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ওয়াজিমা মর্নিং মার্কেটের আশপাশের এলাকা থেকে এসব লাশ উদ্ধার করা হয়। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ভূমিকম্পের ঘটনায় এই এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গত সপ্তাহ থেকে ওয়াজিমা মর্নিং মার্কেট এলাকায় ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়।
খবর সিনহুয়ার।

image-56

সর্বশেষ পাওয়া সংবাদ