বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ইমা এলিস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় ফিরোজ আলম জাহাঙ্গীর (৫৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (১২ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১২টার দিকে পেনসিলভেনিয়া রাজ্যের ডেলাওয়্যার কাউন্টির ক্রামলিন সড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানায় তার পরিবার।

নিহত ফিরোজ আলম জাহাঙ্গীর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের জুলফিকার আলীর ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

জাহাঙ্গীরের ছেলে মুসতাক শাহরিয়ার আহমেদ জিদান জানান, গত দেড় বছর আগে ভ্রমণ ভিসায় আমেরিকায় যান তার বাবা। এর পর থেকে বিভিন্নভাবে কাজের চেষ্টা করেন তিনি। সর্বশেষ সেই দেশে ওয়ার্ক পারমিট পাওয়ার পর উবার চালাতেন তিনি। ঘটনার দিনও মোটরসাইকেল চালিয়ে বাসায় আসার পথে দ্রুতগতির একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শাহরিয়ার বলেন, শুক্রবার গভীর রাতে আমেরিকা থেকে বাবার এক পরিচিত ব্যক্তির মাধ্যমে আমরা দুর্ঘটনার বিষয়টি জানতে পারি। তার বাবার মৃতদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন শাহরিয়ার।

নিহতের চাচাতো ভাই আবদুল করিম পাশা জানান, আমেরিকায় অ্যাসাইলাম কেসের মাধ্যমে ওয়ার্ক পারমিট পাওয়ার পর তিনি উবার ইটসে কাজ করছিলেন। দেশে থাকতে জাহাঙ্গীর কোম্পানীগঞ্জ উপজেলার নুরজাহান আসমত চৌধুরানী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

সর্বশেষ পাওয়া সংবাদ