বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

আমাদের কেউ থামাতে পারবে না: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন থেকে কেউ আমাদের থামাতে পারবে না।

রোববার (১৪ জানুয়ারি) গাজা যুদ্ধের শততম দিন উপলক্ষে নেতানিয়াহু টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, কেউ আমাদের থামাতে পারবে না, না হেগ, না শয়তানের অক্ষশক্তি, না কেউ। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে, আমরা তা চালিয়ে যাবো।

তিনি ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের বিচার আদালতে করা মামলার প্রসঙ্গ টেনে এসব কথা বলেন।
নেতানিয়াহু আরো বলেন, দখলকৃত ফিলিস্তিনী অঞ্চলে ইতোমধ্যে অধিকাংশ হামাস সদস্যকে নির্মূল করা হয়েছে।

তিনি বলেন, উত্তর গাজা থেকে যারা বাস্তুচ্যুত হয়েছে তারা সহসা সেখানে ফিরতে পারবে না।

কারন হিসেবে তিনি বলেন, একটি আন্তর্জাতিক আইন আছে যা খুবই সহজ। সেখানে বলা আছে, বিপদজনক কারনে যখন কোন জনগোষ্ঠীকে সরিয়ে দেয়া হয়, যতক্ষণ সে পরিস্থিতি থাকবে ততক্ষণ তাদের ফিরতে দেয়া হবে না।

নেতানিয়াহু বলেন, বিপদজনক পরিস্থিতি সেখানে বিদ্যমান। সেখানে যুদ্ধ চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ