বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

চীনে খনি দুর্ঘটনায় নিহত ১০, নিখোঁজ ৬

আন্তর্জাতিক ডেস্ক : চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে একটি কয়লা খনিতে দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো ছয় নিখোঁজ রয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি পরিবেশিত খবরে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে পিংডিংশানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। গ্যাস বিস্ফোরণের কারণে দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

সিসিটিভি জানায়, কয়লা খনিটিতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে চীনের রাষ্ট্রীয় রার্তা সংস্থা ‘সিনহুয়া’ জানিয়েছে, বিস্ফোরণের সময় খনিতে ৪২৫ জন কাজ করছিল।
সিনহুয়ার খবরে আরো বলা হয়, খনির দায়িত্বে থাকা ব্যক্তিদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা হেফাজতে নিয়েছে।

সাম্প্রতিক দশকগুলোতে চীনের খনির নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে দেশটি খনি ব্যবস্থাপনা এবং বড় দুর্ঘটনাগুলো মিডিয়ায় কভারেজ পেলেও এক সময় এসবের অনেকগুলো উপেক্ষিত ছিল।
তারপরও দুর্বল নিরাপত্তা ব্যবস্থাপনার কারণে চীনের এ শিল্পে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে চীনে ১৬৮টি খনি দুর্ঘটনায় ২৪৫ জন প্রাণ হারিয়েছে।
গত মাসে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের জিক্সি শহরের উপকণ্ঠে এক খনি দুর্ঘটনায় ১২ জন নিহত ও ১৩ জন আহত হয়। একই প্রদেশে গত নভেম্বরে আরেকটি কয়লা খনিতে দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারায়। খবর এএফপি’র।

সর্বশেষ পাওয়া সংবাদ