বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) সকালে এ ভূমিকম্প আঘাত হানে।

ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার বা ৪৯.৭০ মাইল গভীরে ছিল।

এর আগে ১০ জানুয়ারি গভীর সমুদ্রে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। যার প্রভাবে পূর্ব ইন্দোনেশিয়ার একটি কম জনবহুল দ্বীপের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, সে সময় ইন্দোনেশিয়ার তানিম্বার দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ-পশ্চিম মালুকু জেলার দুটি স্কুল ভবন এবং ১২৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে সেই ভূমিকম্পে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এছাড়া গত বছরের ২১ নভেম্বর দেশটির পশ্চিম জাভা প্রদেশে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। তখন মৃত্যু হয়েছিল ৪৪ জনের ।

মূলত বিস্তীর্ণ দ্বীপপুঞ্জ, প্রশান্ত মহাসাগরীয় অববাহিকায় আগ্নেয়গিরির চাপে প্রায়ই ইন্দোনেশিয়ায় ভূমিকম্প অনুভূত হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ