বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

কভিড-১৯ এখনও হুমকি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জািতক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার বলেছে, গত বছরের ডিসেম্বরে কভিড-১৯ এ প্রায় ১০ হাজার লোক মারা গেছে। এ প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, কভিড এখনও বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত।

সংস্থাটি বলেছে, বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যে দেখা গেছে গতমাসে করোনা সংক্রমণ বেড়েছে। বিশেষ করে ক্রিসমাসের সময়ে বড়ো জমায়েতের কারণে বিশ^ব্যাপী করোনার জেন-১ সংক্রমণ বেড়ে গেছে।

সংস্থার প্রধান টেডরস গেব্রিয়াসিস আধাণম বলেছেন, কভিড এখন আর বৈশি^ক জরুরি স্বাস্থ্যের বিষয় না থাকলেও এটি এখনও ছড়াচ্ছে। বিভিন্ন ভ্যারিয়েন্টে পরিবর্তিত হচ্ছে এবং মানুষও মারা যাচ্ছে।

নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বিশ্বে ১০ হাজার লোকের মৃত্যু ছাড়াও করোনায় আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ৪২ শতাংশ এবং জরুরি সেবা ইউনিটে ভর্তি বেড়েছে ৬২ শতাংশ।

টেডরস বলেন, এসব তথ্য মূলত ইউরোপ ও আমেরিকার ৫০টি দেশের। কিন্তু, নিশ্চিতভাবে অন্যান্য দেশেও এসব সংখ্যা বেড়েছে যার তথ্য এখানে আসেনি।

সংস্থার প্রধান আরো বলেন, মহামারির সর্বোচ্চ চূড়ার তুলনায় ১০ হাজার লোকের মৃত্যুর সংখ্যাটি অনেক কম। কিন্তু প্রতিরোধযোগ্য এই মৃত্যুর সংখ্যা অগ্রহণযোগ্য।

তিনি বিশ^ব্যাপী সরকারগুলোকে নজরদারি জারি বাড়াতে এবং সাশ্রয়ী মূল্যের নির্ভরযোগ্য পরীক্ষার সুযোগ দেয়ার আহ্বান জানান।

এছাড়া জনগণের প্রতি টিকা দেয়া, পরীক্ষা করাসহ মাস্ক পরা চালিয়ে যাওয়ার আহ্বান জানান আধাণম।

সর্বশেষ পাওয়া সংবাদ