বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ বৈদ্যুতিক তার চুরির চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস শেখ হাসিনার পাসপোর্ট দেয়ার আইনগত কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ঢাকাসহ ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন - ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
advertisement
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৬০ হাজার শিশু শিক্ষার্থী হাঁপানি রোগে আক্রান্ত

ইমা এলিস, নিউ ইয়র্ক: নিয়মিত গ্যাসের চুলায় রান্নার কারনে শুধুমাত্র নিউইয়র্ক অঙ্গরাজ্যেই ১৯ শতাংশ শিশু হাঁপানি রোগে আক্রান্ত হয়েছেন। নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলের প্রায় ৬০ হাজার শিশু হাঁপানি রোগে ভুগছেন। এর মধ্যে সর্বাধিক সংখ্যক ব্রঙ্কসে।

হেলথ ডিপার্টমেন্টের ২০২১ সালের তথ্য অনুযায়ী নিউইয়র্ক সিটির প্রায় ৭৩ শতাংশ বাড়িতে গ্যাসের চুলায় রান্না হয়। আর পুরো নিউইয়র্ক অঙ্গরাজ্যে ৮৪ শতাংশ স্বল্প আয়ের মানুষের বাড়িতে রান্না হয় এই ফসিল ফুয়েলে। পুরো আমেরিকায় এই হার ৫৪ শতাংশ। আর এই গ্যাস চুল্লিতে রান্নার কারণে নিউইয়র্ক অঙ্গরাজ্যে ১৯ শতাংশ শিশু এ্যাজমায় আক্রান্ত। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

গত মাসে ইন্টারন্যাশনাল জার্নাল অব এনভার্নমেন্টাল রিসার্চ এন্ড পাবলিক হেলথে প্রকাশিত এক প্রতিবেদনে এই সব তথ্য দেয়া হয়েছে। এইসব তথ্যের সত্যতা ধরা পড়েছে ‘আমেরিকান হাউজিং সার্ভে’তেও। প্রতিবেদনের শেষে এর সমাধান কল্পে অর্থাৎ শিশুদের নতুন করে আক্রান্ত না হওয়ার এবং যারা ইতিমধ্যে আক্রান্ত তাদের এ্যাজমা আরো বেড়ে যাওয়া রোধ করতে গ্যাস স্টোভ ব্যবহার নিষিদ্ধ করে রিনিউয়েবল পাওয়ার স্টোভ ব্যবহার করার পরামর্শ দেয়া হয়েছে। যদি তা সম্ভব না হয় তাহলে গ্যাস স্টোভের কাছ থেকে শিশুদের দূরে রাখার পরামর্শ দেয়া হয়েছে।

এই তথ্য এনার্জি জাস্টিস ল এন্ড পলিসি সেন্টারের কর্মকর্তাদের বিস্মিত করেছে। যদিও তথ্যটি একেবারেই নতুন নয়। ২০১৯ সালের এক রোডম্যাপে ক্লাইমেট লিডারশিপ এন্ড কম্যুনিটি প্রটেকশন এ্যাক্টে এই আশংকা করা হয়েছিল। কিন্তু গত মাসের প্রকাশিত তথ্যের কারণে কুকিং ও হিটিংএর জন্য গ্যাস ব্যবহার বন্ধ করে দিয়ে সোলার পাওয়ার ব্যবহারের ওপর চাপ সৃষ্টি হলো। যদিও গত বছর নিউইয়র্ক সিটি কাউন্সিলে পাশ হওয়া একটি বিলে বলা হয়েছে ২০২৭ সালের মধ্যে নির্মিত সব নতুন ভবনে কোনো গ্যাস সংযোগ দেয়া হবে না, তার পরিবর্তে সম্পূর্ণ ইলেকট্রিক হতে হবে। তবে নিউইয়র্ক স্টেট এ ধরনের কোনো বিল পাশ করতে পারেনি। আশা করা হচ্ছে খুব শিগিগির একটি বিল এ বছর আলবেনিতে পাশ হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ