বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

নরেন্দ্র মোদিকে নিয়ে মন্তব্য, মালদ্বীপের তিন উপমন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর মন্তব্য করায় তিনজন উপমন্ত্রীকে বরখাস্ত করেছে মালদ্বীপ সরকার।

আলজাজিরা জানিয়েছে, বরখাস্ত হওয়া মন্ত্রীরা হলেন-মালশা শরীফ, মরিয়ম শিউনা এবং আবদুল্লাহ মাহজুম মজিদ। আরব সাগরে ভারত শাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে পর্যটন প্রচারের একটি ভিডিওর প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তারা তিনজন মোদিকে ক্লাউন, সন্ত্রাসী এবং ইসরায়েলের পুতুল বলে বর্ণনা করেছিলেন।

মালদ্বীপে ভারতীয় হাইকমিশন মালদ্বীপ সরকারের কাছে বিষয়টি উত্থাপন করলে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে দেশটির সরকার। মালদ্বীপ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অবমাননাকর মন্তব্য সম্পর্কে অবগত। এই মতামতগুলো সম্পূর্ণ ব্যক্তিগত এবং এগুলো মালদ্বীপ সরকারের মতামতের প্রতিনিধিত্ব করে না। সরকারি পদে থেকে যারা এ ধরনের পোস্ট দিয়েছেন তাদের বরখাস্ত করা হয়েছে।

এই ঘটনায় মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ ভারতের বিরুদ্ধে ‘ঘৃণামূলক’ ভাষা ব্যবহারের নিন্দা করেছেন। তিনি বলেছেন, ভারত সবসময় মালদ্বীপের ভাল বন্ধু এবং আমাদের দু’দেশের মধ্যে পুরনো বন্ধুত্বকে নেতিবাচকভাবে প্রভাবিত করার জন্য এই ধরনের মন্তব্যের অনুমতি দেওয়া উচিত নয়।

দেশটির একজন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাক্ষাদ্বীপ সফর করেন। এরপর তিনি সফরের কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন সেখানে তাকে স্নোরকেলিং করতে দেখা যায়। পোস্টে ভারতীয়দের মালদ্বীপের বদলে সেই দ্বীপে ভ্রমণেরও আবেদন করেছিলেন তিনি। তারপরই মালদ্বীপের ওই তিন মন্ত্রী ও কয়েকজন নেতা মোদির বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ