বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

গাজা ‘বসবাসের অযোগ্য’: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস শুক্রবার বলেছেন, ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমা হামলায় গাজা ‘বসবাসের অযোগ্য’ হয়ে পড়েছে।

গ্রিফিথস এক বিবৃতিতে বলেছেন, ‘৭ অক্টোবরের পর থেকে তিন মাসে ভয়াবহ হামলায় গাজা মৃত্যু ও হতাশার স্থানে পরিণত হয়েছে।’

গ্রিফিথস বলেন, ‘গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এর জনগণ তাদের অস্তিত্বের জন্য প্রতিদিন হুমকি প্রত্যক্ষ করছে এবং বিশ্ব তা তাকিয়ে দেখছে।’

‘মানবিক সহায়তাকারী গ্রুপগুলোর কাছে দুই মিলিয়নেরও বেশি লোককে সহযোগিতা দেয়া অসম্ভব হয়ে পড়ায় তারা মিশন ছেড়ে যাচ্ছে।’

এএফপি’র সংবাদদাতারা শুক্রবার জানিয়েছেন, গাজা উত্যাকার বেশিরভাগ অংশ ইতোমধ্যে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস এবং রাফাহ এবং মধ্য গাজার কিছু অংশে রাতভর বিমান হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের বাহিনী গত ২৪ ঘন্টায় গাজা জুড়ে ‘১শ’টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে’ যার মধ্যে রয়েছে সামরিক অবস্থান, রকেট উৎক্ষেপণ স্থান এবং অস্ত্রের ডিপো।

গ্রিফিথস বলেছেন, ‘আমরা অবিলম্বে যুদ্ধের সমাপ্তির দাবি জানাচ্ছি। শুধুমাত্র গাজার জনগণ এবং এর হুমকিপ্রাপ্ত প্রতিবেশীদের জন্য নয়, বরং আগামী প্রজন্ম যারা এই ৯০ দিনের নরক এবং মানবতার সবচেয়ে মৌলিক অনুশাসনের হামলার কথা ভুলে যাবে না।’

‘এই যুদ্ধ কখনই শুরু করা উচিত হয়নি। তবে এটি শেষ হতে অনেক বিলম্ব হয়ে গেছে।’ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের বোমাবর্ষণ এবং স্থল আগ্রাসনে কমপক্ষে ২২,৬০০ লোক নিহত হয়েছে, যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু।

সর্বশেষ পাওয়া সংবাদ