বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

ফের এশিয়ার শীর্ষ ধনী গৌতম আদানি

আন্তর্জাতিক ডেস্ক : আরও একটি সুখবর পেলেন গৌতম আদানি। মুকেশ আম্বানিকে পেছনে ফেলে ফের ভারত ও এশিয়ার শীর্ষ ধনীর তকমা পেলেন তিনি। আজ শুক্রবার (৫ জানুয়ারি) ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স এর তথ্য অনুযায়ী এমনটাই জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মুকেশ আম্বানিকে টপকে ভারতের শীর্ষ ধনী এখন আদানি। ব্লুমবার্গের বিশ্ব শীর্ষ ধনীর তালিকায় ১২ নম্বরে আছেন তিনি।

গত বুধবার (৩ জানুয়ারি) দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছিল, হিন্ডেনবার্গ মামলায় সিটের তদন্তের প্রয়োজন নেই। এই মামলায় এসইবিআই এর তদন্তের ওপরই ভরসা রাখার নির্দেশ শীর্ষ আদালতের। যার পর গতি পায় ধনকুবেরের গোষ্ঠীর শেয়ার। বিশেষ করে আদানি পোর্টস ও অম্বুজা সিমেন্টস পৌঁছে যায় গত ৫২ সপ্তাহের মধ্যে তাদের সেরা অবস্থানে।

প্রতিবেদনে মতে, এই মুহূর্তে আদানির মোট সম্পদের পরিমাণ ৯৭ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮ লাখ ১১ হাজার ৫৮৪ কোটি রুপি। তার থেকে সামান্য দূরেই রয়েছেন আম্বানি। তার সম্পদের পরিমাণ ৯৭ বিলিয়ন মার্কিন ডলার।

নিউইয়র্কের শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসার পর কার্যত ধস নেমেছিল আদানিদের শেয়ারে। সেই ধাক্কা সামলে ফের দ্রুত হারে বেড়েছে ওই গোষ্ঠীর বাজার মূলধন। তারই প্রতিফলন ধরা পড়ছে নতুন তালিকায়।

সর্বশেষ পাওয়া সংবাদ