বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

মেক্সিকো অপহৃত ৩২ অভিবাসীকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকো কর্তৃপক্ষ বুধবার বলেছে, তারা উত্তর-পূর্ব অঞ্চলের মধ্য দিয়ে একটি বাসে করে মার্কিন সীমান্তে যাওয়ার সময় অপহৃত ৩২ অভিবাসীকে উদ্ধার করেছে। এই অঞ্চলটিতে অপরাধী চক্রের তৎপরতা রয়েছে।

শনিবার তামাউলিপাস রাজ্যে এই ধরনের অপহরণের ঘটনা প্রায়ই ঘটে। রাজ্যটির মহাসড়কগুলো অপহরণ ও চাঁদাবাজির হুমকির কারণে রাজ্যটি মেক্সিকোতে সবচেয়ে বিপজ্জনক স্থান হিসেবে বিবেচিত।

তামাউলিপাসের গভর্নর আমেরিকো ভিলারিয়াল ‘মিলেনিও’ টেলিভিশনকে জানান, অপহৃতদের মধ্যে এক বছরের একটি শিশুসহ নয়টি শিশু রয়েছে।

তিনি আরো বলেন, উদ্ধার হওয়া অভিবাসীদের বেশিরভাগই ভেনেজুয়েলার অধিবাসী। এছাড়া এদের মধ্যে কিছু হন্ডুরাসের নাগরিকও রয়েছে। এরআগে কর্তৃপক্ষ ৩১ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছিল।
প্রেসিডেন্টের মুখপাত্র জেসুস রামিরেজ বলেছেন, অভিবাসীরা চিকিৎসা সেবা নিচ্ছেন এবং তাদের ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে একটি টেডি বিয়ারকেও দেখা গেছে।

সরকার আগে বলেছিল, অপহরণকারীদের পাঁচটি গাড়ি বাসটিকে সামনে দাঁড়িয়ে সেটির গতিরোধ করে। এরপর তারা অভিবাসীদের অপহরণ করে। বাসে করে ভেনিজুয়েলা, কলম্বিয়া, হন্ডুরাস ও ইকুয়েডরসহ দেশগুলোর অভিবাসীদের নিয়ে মার্কিন সীমান্তে নিয়ে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

সর্বশেষ পাওয়া সংবাদ