বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

গাজায় রেড ক্রিসেন্ট দফতরে হামলার নিন্দা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দফতরে হামলার নিন্দা জানিয়েছেন এবং তাদের এই হামলাকে ‘বিবেকহীন’ বলে উল্লেখ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস।

মঙ্গলবার (২ জানুয়ারি) সংঘাতের সময় স্বাস্থ্যকে কখনই হামলার লক্ষ্য করা উচিত নয় উল্লেখ করে ডাব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস বলেছেন, গাজাবাসীরা একটি ‘ভয়াবহ মানবিক বিপর্যয়ের’ মুখোমুখি হচ্ছে।

প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) বলেছে, ইসরায়েল দক্ষিণের শহর খান ইউনিসে তাদের সদর দফতরে দু’বার আঘাত হেনেছে। যার ফলে বাস্তুচ্যুত লোকেদের মধ্যে ‘পাঁচ জন নিহত এবং তিন জন আহত’ হয়েছে যারা সেখানে এবং কাছাকাছি একটি হাসপাতালে আশ্রয় চেয়েছিল।

আধানম এক্স-এ বলেছেন, ‘আমি পিআরসিএস-চালিত আল-আমাল হাসপাতালে আজকের হামলার নিন্দা জানাই।’ তিনি বলেন, ডাব্লিউএইচও’র কর্মী এবং জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ-এর সহকর্মীরা মঙ্গলবার এই সুবিধাগুলোতে একটি মিশন হাতে নিয়েছিল, ‘যেখানে তারা ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বাস্তুচ্যুত বেসামরিক লোকদের দেখেছে’।

‘হু’ প্রধান দাবি করেছেন, ১৪ হাজার মানুষ হাসপাতালে আশ্রয় নিচ্ছেন। জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘তাদের মধ্যে অনেকেই এখন চলে গেছে এবং যারা বাকি আছে তারা তাদের নিরাপত্তার জন্য অত্যন্ত ভীত এবং তারা আশ্রয় ও সুরক্ষার জন্য এমন একটি জায়গা ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছে।’

তিনি বলেন, ‘হাসপাতাল, অ্যাম্বুলেন্স, স্বাস্থ্যকর্মী এবং যারা যত্ন নিচ্ছেন তাদের অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে সর্বদা রক্ষা করতে হবে।’

স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘আজকের বোমাবর্ষণ অবাঞ্ছিত। গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইতোমধ্যেই ভেঙ্গে পড়েছে। হামলার কারণে রোগীদের জীবন বাঁচাতে স্বাস্থ্য ও সাহায্য কর্মীদের প্রচেষ্টা ক্রমাগত বাধাগ্রস্ত হচ্ছে।’ তিনি ‘ক্ষুধা, রোগের বিস্তার এবং স্বাস্থ্যবিধি ও স্যানিটেশনের অভাবে গাজাবাসীরা অবর্ণনীয় পরিস্থিতিতে বসবাস করতে বাধ্য হচ্ছে। ‘গাজার নাগরিকদের খাদ্য, চিকিৎসা সেবা এবং পানির সরবরাহ পাওয়ার জন্য জরুরি পদক্ষেপের পাশাপাশি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ