বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার বিরোধী নেতার গলায় ছুরিকাঘাত

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বিরোধী দলের নেতা লি জায়ে-মিউং বন্দর নগরী বুসানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় হামলার শিকার হয়েছেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) বন্দর নগরী বুসানে এ হামলার ঘটেছে বলে জানায় বার্তা সংস্থা ‘ইয়োনহাপ’।

ইয়োনহাপ বলেছে, লির গলায় ছুরিকাঘাত করা হয়েছে এবং দক্ষিণ কোরিয়ার টেলিভিশন চ্যানেলে প্রচারিত ছবিতে লিকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। এ সময় কে বা কাহারা তার গলায় ছুরিকাঘাতের স্থানে রুমাল চেপে ধরেছে।

টিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি ঝাঁপিয়ে পড়ে লিকে একটি বস্তু দিয়ে তার গলায় আঘাত করেছে। উপস্থিত লোকজন তাকে সাহায্য করার জন্য ছুটে আসার সাথে সাথে লিকে মাটিতে পড়ে যেতে দেখা যায়।
ইয়োনহাপ জানায়, লিকে হাসপাতালে নেওয়ার সময় সচেতন ছিলেন এবং অজ্ঞাতনামা হামলাকারীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ডেমোক্রেটিক পার্টির প্রধান লি গত বছর প্রেসিডেন্ট পদে রক্ষণশীল ইউন সুক ইওলের কাছে হেরে যান।

সর্বশেষ পাওয়া সংবাদ