বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

নববর্ষের ভাষণে ঐক্যের আহ্বান পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার জাতির উদ্দেশে নববর্ষের ভাষণ দিয়েছেন। তিনি এই ভাষণে দেশের জনগণের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন। খবর সিনহুয়ার।

তিনি বলেন, ‘আমরা বারবার প্রমাণ করেছি, আমরা যেকোন সমস্যার এমনকী সবচেয়ে কঠিন সমস্যার সমাধান করতে পারি এবং আমরা কখনোই পিছপা হই না। কারণ, বিশ্বে এমন কোন শক্তি নেই যা আমাদেরকে বিভক্ত করতে পারে।’

তিনি আরো বলেন, ‘বিশ্বে এমন কোন শক্তি নেই যা আমাদের পিতাদের স্মৃতি ও বিশ্বাসকে ভুলিয়ে রাখতে বা আমাদের বিকাশকে থামাতে পারে।’ পুতিন ভাষণে রুশ পরিবারের সকলের মঙ্গল কামনা করেন।
তিনি বলেন, ‘আমরা এক দেশ এবং একটি বড় পরিবার।’

প্রেসিডেন্ট বলেন, ‘আমরা পিতৃভূমির দৃঢ় উন্নয়ন ও আমাদের দেশের নাগরিকদের মঙ্গল নিশ্চিত করবো এবং আমরা আরো শক্তিশালী হবো।’

সর্বশেষ পাওয়া সংবাদ