বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

ইউক্রেনের গোলাবর্ষণে বেলগোরোদে ২১ জন নিহত: গভর্ণর

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সীমান্ত নগরী বেলগোরোদের গভর্ণর ভ্যাচেস্লাভ গ্ল্যাাডকভ বলেছেন, ইউক্রেনের গোলাবর্ষণে তিন শিশুসহ ২১ জন নিহত ও ৩০টি অ্যাপার্টমেন্ট ভবনের ক্ষতি হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) গ্ল্যাডকভ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বেলগোরোদ অঞ্চলে প্রাণহানির সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে তিনজন শিশু। ১৭ শিশুসহ ১১০ জন আহত হয়েছে। এখন পর্যন্ত ৩০টি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।” খবর এএফপি’র।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্র ও শনিবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী বেলগোরোদ ও এর বিভিন্ন অঞ্চলে গোলাবর্ষণ করেছে। এ সময়ে ক্লাস্টার বোমাও ব্যবহার করা হয়।
মন্ত্রণালয় বলেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার রকেট ও বেশিরভাগ শেলগুলিকে বাধা দেয় এবং শুক্রবার রাতে বেলগোরোদের বিভিন্ন এলাকার ১৩টি রকেট ধ্বংস করে।

সর্বশেষ পাওয়া সংবাদ