সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
আন্তর্জাতিক

রাফায় ইসরাইলি হামলায় নিহত ২০


আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তবর্তী রাফাহ শহরে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। শহরের একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইসরাইলি বাহিনীর বিমান হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। খবর আলজাজিরা

রাফাহ শহরের কুয়েত স্পেশালিটি হাসপাতালের কাছে আবাসিক ভবনে এ হামলা চালায় ইসরাইল। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইসরাইলের ওই বিমান হামলায় আবাসিক ভবনটি ধ্বংস হয়ে গেছে। ভবনটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।’

আরও বলা হয়েছে, হামলার পর পরই সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ২১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫ হাজারেরও বেশি নারী ও শিশু। আহত হয়েছেন আরও প্রায় ৫৫ হাজার ফিলিস্তিনি। সেখানে বাস্তুচ্যুত হয়েছেন মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ।

সর্বশেষ পাওয়া সংবাদ