বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

যুদ্ধের প্রস্তুতি জোরদারের আহ্বান কিমের

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দলকে দেশের পরমাণু কর্মসূচিসহ যুদ্ধের প্রস্তুতি ‘বেগবান’ করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের ‘উস্কানি দিলে’ পিয়ংইয়ং পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না বলে কিম সতর্ক করার মাত্র এক সপ্তাহ পর তিনি এমন মন্তব্য করলেন।

এ বছরের একেবারে শেষ নাগাদ দলের চলমান বৈঠকে কিম এ কথা বলেন। চলতি বৈঠকে তিনি ২০২৪ সালের জন্য নীতিগতভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘কেসিএনএ’ জানায়, পারমাণবিক অস্ত্র এবং বেসামরিক প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে কিম তার দলকে যুদ্ধের প্রস্তুতি আরো জোরদার করতে বলেছেন।

তিনি আরো জোরদিয়ে বলেন, ওয়াশিংটনের সাথে ‘নজিরবিহীন’ উত্তর কোরিয়া বিরোধী সংঘাতের কারণে কোরীয় উপদ্বীপে সামরিক পরিস্থিতি চরম হয়ে উঠছে।

এ সপ্তাহের শুরুতে কিম ২০২৩ সালকে ‘বড় ধরনের ঘুরে দাঁড়ানোর এবং বড় পরিবর্তনের বছর’ হিসেবে আখ্যায়িত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ