বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত শান্তি আসবে না: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, হামাসকে ধ্বংস করে ফিলিস্তিনি ভূখ-কে নিরস্ত্রিকরণ না করা হলে এবং ফিলিস্তিনি সমাজকে কট্টর মৌলবাদী চিন্তা থেকে বেরিয়ে না আনলে গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

যুদ্ধ জোরদার করার হুশিয়ারি উচ্চারণ করার পর তিনি এমন মন্তব্য করলেন। খবর এএফপি’র।

বড়দিনের প্রাক্কালে গাজার এক শরণার্থী শিবিরে হামলায় পরিবারের সকলের নিহত হওয়ার ‘বিভীষিকাময়’ বর্ণনা তুলে ধরে সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিবেদন প্রকাশ করার পর এমন মন্তব্য করা হলো। একের পর এক ইসরায়েলি হামলায় ফিলিস্তিনকে ধ্বংসস্তুপে পরিণত করেছে এবং ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরফলে যুদ্ধবিরতি পালনের বৈশ্বিক চাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

এদিকে সোমবার রাতে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু হামাসকে সমূলে ধ্বংস করতে যুদ্ধ আরো জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নেতানিয়াহু বলেন, ‘হামাসকে অবশ্যই ধ্বংস করতে হবে। গাজাকে অবশ্যই নিরস্ত্রিকরণ করতে হবে এবং ফিলিস্তিনি সমাজকে অবশ্যই কট্টর মৌলবাদী চিন্তা থেকে মুক্ত করতে হবে। গাজায় ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রতিবেশিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য এই তিনটি পূর্বশর্ত।’

তিনি বলেন, নিরস্ত্রিকরণের জন্য এ অঞ্চল ‘পরিসীমায় একটি অস্থায়ী নিরাপত্তা জোন প্রতিষ্ঠার প্রয়োজন হবে।’ তিনি আরো বলেন, ‘অদূর ভবিষ্যতের জন্য ইসরায়েলকে গাজার উপর কঠোর নিরাপত্তার দায়িত্ব বজায় রাখতে হবে।’

এরআগে সোমবার নেতানিয়াহু গাজা উপত্যকা পরিদর্শন করে ফিরে আসার পর তার লিকুদ পার্টির এক বৈঠকে বলেন, গাজায় ‘আমরা থামছি না।’ লিকুদ পার্টির দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আগামী দিনগুলোতে আমরা সেখানে যুদ্ধ আরো জোরদার করতে যাচ্ছি।’

সর্বশেষ পাওয়া সংবাদ