বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা ট্রাম্পের রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন উপযুক্ত সময় ও পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু কৃষি ও পল্লী খাতে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংক–ইউসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১,৫০০ পরিবারকে সহায়তা দিল আরব আমিরাত শুধু বহুদলীয় গণতন্ত্রই নয়, বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্রও এসেছে: প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলের কৃষিতে কেন্দ্রীয় ব্যাংকের তহবিলে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি এনায়েতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
advertisement
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় ১৪২ জাতিসংঘ কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় সংস্থাটির ১৪২ জন কর্মী প্রাণ হারিয়েছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা সামাজিক গণমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আমাদের অনেক দল গাজায় জরুরি সাহায্যের প্রয়োজন রয়েছে এমন লোকজনের সহায়তা করার জন্য অসম্ভব রকমের কাজ করে যাচ্ছে। আমরা গাজায় আরো ইউএনআরডব্লিউএ’র সহকর্মীদের মৃত্যুতে শোক প্রকাশ করছি। বর্তমানে মৃত্যুর এই সংখ্যা বেড়ে ১৪২ জনে দাঁড়িয়েছে।

গত ৭ অক্টোবর গাজা উপত্যকা ভিত্তিক হামাস যোদ্ধাদের ইসরায়েলি ভূখন্ডে নজিরবিহীন হামলায় অনেক ইসরায়েলি নাগরিক নিহত হয় এবং তারা নারী, শিশু এবং বৃদ্ধসহ ২শ’র বেশি ইসরায়েলিকে অপহরণ করে গাজায় নিয়ে যায়। গাজা সীমান্তের কাছে ইসরায়েলি কিবুতজ বাসিন্দাদের ওপর তারা এই হামলা চালায়।

এদিকে হামাস তাদের এমন হামলাকে জেরুজালেমের ওল্ড সিটির টেম্পল মাউন্টে অবস্থিত আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনমূলক পদক্ষেপের জবাব বলে বর্ণনা করে। খবর তাস’র।

সর্বশেষ পাওয়া সংবাদ